মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
জাতীয়

শিক্ষিকাদের প্রতিবাদে ‘শ্রাবণের মেঘগুলো’ গান ভাইরাল

‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করে শিক্ষিকাদের প্রতিবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে।

শিক্ষিকাদের প্রতিবাদে ‘শ্রাবণের মেঘগুলো’ গান ভাইরাল

একটি রোমান্টিক গান, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’, চার দশক আগে লেখা হলেও ২০২৬ সালের শ্রাবণে তা হয়ে উঠেছে শিক্ষিকাদের প্রতিবাদের ভাষা। গত দুই দিনে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা এই গান ব্যবহার করে ফেসবুকে রিলস পোস্ট করছেন।

প্রতিবাদের সূচনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে কেন্দ্র করে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তিনি সমালোচনার মুখে পড়েন। এরপর সহকর্মীরা তার পাশে দাঁড়িয়ে একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও প্রকাশ করতে শুরু করেন।

শিক্ষিকাদের বক্তব্য, শিক্ষকতার পরিচয়ের বাইরেও তাদের ব্যক্তিগত জীবন, অনুভূতি ও সৃজনশীল প্রকাশের অধিকার রয়েছে। শিক্ষিকা সামিয়া শিকদার বলেন, ‘বিউটি রাণী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রাণী পাল।’

কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিংকি বলেন, ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওর কারণে শিক্ষকরা কিছুটা হলেও ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি আরও বলেন, ‘ডিজিটাল এই প্রতিবাদ প্রমাণ করে দিল, যেখানেই অন্যায় হবে সেখানেই শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবে।’

প্রতিবাদে অংশ নিয়ে পঞ্চগড়ের শিক্ষিকা ফেরদৌস জানান, ‘এরপর শাড়ি পরেই দিব শিক্ষকের সেই ভাইরাল নাচ!’ চট্টগ্রামের মতলব বাজারের শিক্ষিকা জয়ন্তী ভৌমিক প্রশ্ন তুলেছেন, ‘শিক্ষক যদি হাসেন, সমস্যা! সাজেন, সমস্যা! তাহলে কি শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার অধিকারটাও জমা দিতে হবে?’

বিজ্ঞাপন