শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মসজিদ নির্মাণের চেষ্টা ব্যর্থ

সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ অভিযানে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মসজিদ নির্মাণের চেষ্টা ব্যর্থ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি যৌথ অভিযানে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযানে অংশগ্রহণ করে পুলিশ।

রোববার দুপুরে পরিচালিত এই অভিযানে কর্মকর্তারা জানান, বারবার নোটিশ দেওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান করা হয়েছে।

ডিএসসিসি জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে একটি মসজিদ থাকার পরও সম্প্রতি রাজিব শাহ নামের এক ব্যক্তির নেতৃত্বে আরেকটি মসজিদ নির্মাণের চেষ্টা চলছিল। সেখানে ইট, কাঠ ও বাঁশের খুঁটি গেড়ে ত্রিপলের ছাউনি টানানো হয়।

সরকারি নোটিশে বলা হয়, "সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু বহিরাগত অসাধু ভবঘুরে ও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্দিরের গেট বরাবর কিছু অবৈধ দোকানপাট বসিয়েছে।"

নোটিশে আরও উল্লেখ করা হয়, "দখলের চেষ্টা চালানো ব্যক্তিদের বারবার ওই স্থান ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হলেও তারা যায়নি। উল্টো হুমকি-ধমকি দেখাচ্ছে।"

অবশেষে, রোববার দুপুরে অভিযান চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন