বাংলাদেশের ড্রেনেজ ব্যবস্থা কোথাও ২০ শতাংশের বেশি ভালো নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি এই তথ্য জানান রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে।
শফিকুল ইসলাম খান বলেন, "দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে।" তিনি সব রাস্তার কাজ একসাথে না করার আহ্বান জানান।
এসময় ঠিকাদারদের রাস্তার উন্নয়নকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশও দেন তিনি। প্রশাসক বলেন, উন্নয়নকাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।