বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক বরখাস্ত

সাতক্ষীরায় তিনটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক বরখাস্ত।

সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক বরখাস্ত

সাতক্ষীরায় তিনটি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় তালা হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

এ সময় মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের রোগীদের সঙ্গে কেমন আচরণ করেন সে বিষয়েও খোঁজ নেন।

মন্ত্রী টিকিট কাউন্টার, অপারেশন থিয়েটার, ওয়ার্ড, রান্নাঘর ও স্টোর রুম পরিদর্শন করেন। পরিদর্শনের সময়, তালা হাসপাতালে চিকিৎসক তন্নী ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সোহানা সেলিম দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের বরখাস্ত করা হয়।

এছাড়া তালা হাসপাতালে এসি চুরির ঘটনায় নাইটগার্ড মোস্তফাকেও বরখাস্ত করা হয়। হাসপাতালের রান্নাঘরের খাবার খেয়ে মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্ত্রী পরিদর্শনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স উত্তীর্ণ এক দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার চাকুরির জন্য আসলে তাকে সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডে আগামী এক তারিখে যোগদান করতে বলেন।

এ সময় জেলা পরিষদ প্রকাশক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কাওসার আজিজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন