মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফটিকছড়ি উত্তর উপজেলায় সদর দপ্তর স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল

ফটিকছড়ি উত্তর উপজেলায় সদর দপ্তর স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

ফটিকছড়ি উত্তর উপজেলায় সদর দপ্তর স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই হরতালের কারণে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের নেতারা জানান, নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থাপন না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। হরতালের সমর্থনে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিলও করা হয়।

এদিকে, হরতাল নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে জরুরি সেবার যান, বিশেষ করে অ্যাম্বুলেন্স, স্বাভাবিকভাবে চলাচল করছে।

বিজ্ঞাপন