মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লায়ন সালমা আদিল।

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির উদ্যোগে সম্প্রতি একটি দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী নতুন প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল এমজেএফের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন শওকত চৌধুরী এমজেএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ।

অনুষ্ঠানে দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ এবং প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফও উপস্থিত ছিলেন। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য দেন লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ এবং লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ।

বক্তারা ডায়নামিক সিটির সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রেসিডেন্ট সালমা আদিলের নেতৃত্বে ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট সালমা আদিল তার বক্তব্যে মানবসেবা, নেতৃত্বের উৎকর্ষ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও জনকল্যাণমুখী করার অঙ্গীকার করেন।

তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি লিও ক্লাব অব গোল্ডেন সিটির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন