মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চমেক হাসপাতালে স্যান্ডোর ডায়ালাইসিস সেবা বন্ধের শঙ্কা

চমেক হাসপাতালে স্যান্ডোর ডায়ালাইসিস সেবা বন্ধের শঙ্কা, রোগীদের মধ্যে উদ্বেগ।

চমেক হাসপাতালে স্যান্ডোর ডায়ালাইসিস সেবা বন্ধের শঙ্কা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিসেস লিমিটেডের কার্যক্রম নভেম্বরে শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে কিডনি রোগীরা বিপাকে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন।

স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিসেস লিমিটেড ২০১৬ সালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতি ডায়ালাইসিস সেশনের ফি ৩,৩৯৭ টাকা এবং সিঙ্গেল ডায়ালাইজার ফি ১,৩২০ টাকা। সরকারি ভর্তুকি সুবিধায় অনেক রোগী ৬২১ টাকায় সেবা পাচ্ছেন।

এক রোগীর স্বজন জানান, "প্রাইভেট হাসপাতালে আমাদের অনেক টাকা চলে গেছে। এখানে এসে আমরা অনেক আশার আলো দেখছি।" হাসপাতালের এক রোগী বলেন, "এটা যেন বন্ধ না হয়। এটা যেন চালু রাখে।"

স্যান্ডোর কর্তৃপক্ষ জানায়, প্রায় একদশক ধরে বছরে অন্তত সাড়ে ছয়শো রোগী সেবা পেয়েছেন। তবে ভবিষ্যৎ কার্যক্রম সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

স্যান্ডোরের সহকারী ব্যবস্থাপক তায়েফ রহমান বলেন, "নভেম্বরের ২৯ তারিখে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। বাকী সিদ্ধান্ত সরকারের।"

চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিবছর স্যান্ডোর সার্ভিস চার্জ বাড়ানোর কারণে সরকারের ওপর চাপ পড়ছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলীম উদ্দিন বলেন, "এরা প্রতিবছর এই রেট ৫ শতাংশ হারে বাড়াচ্ছে।"

বর্তমানে ৩১টি যন্ত্রের মাধ্যমে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে, তবে রোগীর সংখ্যা এর তুলনায় পর্যাপ্ত নয়।

বিজ্ঞাপন