শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২৩ আগস্ট থেকে সিএনজি ফিলিং স্টেশনে ধর্মঘটের হুমকি

২৩ আগস্ট থেকে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়েছে অ্যাসোসিয়েশন।

২৩ আগস্ট থেকে সিএনজি ফিলিং স্টেশনে ধর্মঘটের হুমকি

গাড়ি চালনার জন্য ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা এই হুমকি দেন। তারা জানান, সিএনজি গ্যাসের দাম বাড়ানোর দাবি জানানো হয়েছে এবং কমিশন ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতীকীভাবে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার যে কর্মসূচি ছিল তা প্রত্যাহার করা হয়েছে।

অ্যাসোসিয়েশন জানায়, ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে। এরআগে ২১ জুলাই ৩০ জুলাই ও ২৩ আগস্টের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তবে আজ ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন