বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার, দাবি পূরণের আশ্বাস

অ্যাম্বুলেন্স মালিক সমিতি দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে।

অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার, দাবি পূরণের আশ্বাস

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি দাবি পূরণের আশ্বাসে দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যরাতে রাজধানীর ন্যাম ভবনের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "আগামী ৩০ দিনের মধ্যে সমিতির উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।"

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা ফুয়াদ জানান, "জনদুর্ভোগ এড়াতে সরকারের ওপর আস্থা রেখে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।" তিনি দেশের সব অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের গাড়ি চালু রাখার অনুরোধ জানান।

এর আগে, বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, পার্কিং সুবিধা, অ্যাম্বুলেন্স টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবিতে ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

বিজ্ঞাপন