শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মিরপুরে দেয়াল ধস: আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা খরচ বহন করবে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

মিরপুরে দেয়াল ধস: আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার জন্য যদি বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হয়, তার খরচও সরকার বহন করবে। চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।

হাসপাতালে পরিদর্শনকালে মন্ত্রী আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আরও একজনের মৃত্যু হয়। বাকি ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন