বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
জাতীয়

সরকার দেয়াল ধসে আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকার দেয়াল ধসে আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে।

সরকার দেয়াল ধসে আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে: স্বাস্থ্যমন্ত্রী

টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, ‘চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলে তার ব্যয়ও সরকার বহন করবে। চিকিৎসকদের আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এ দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আরও একজনের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আহত ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পরবর্তী অস্ত্রোপচার করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন