রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৫ দাবিতে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু বুধবার

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু হচ্ছে।

৫ দাবিতে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু বুধবার

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা করেছে। বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে এই ধর্মঘট শুরু হবে।

সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দাবিগুলোর বাস্তবায়ন না হওয়ায় এই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন তারা।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, ২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধা নিশ্চিত করা, ৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা, ৪. লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা প্রদান এবং ৫. ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়িত না হওয়ার কারণে অ্যাম্বুলেন্স সেবা পরিচালনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে, যা রোগী পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবা ব্যাহত করছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তারা জানান।

এদিকে, এই ধর্মঘটের ঘোষণায় জরুরি রোগী পরিবহন ও হাসপাতাল সেবায় ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন