মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতি: স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার

রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার, বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা।

রাষ্ট্রপতি: স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার

রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিএসসিআরএস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি স্বাস্থ্য খাতে উন্নতির জন্য বাস্তবভিত্তিক সুপরিকল্পনা, দক্ষ জনবল, জবাবদিহিতা এবং অর্থের স্বচ্ছ ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

রাষ্ট্রপতি জানান, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি রোগীদের সেবার মান ও আস্থার বিষয়েও গুরুত্বারোপ করেন। চিকিৎসকদের রোগী ও স্বজনদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দরিদ্র রোগীদের প্রতি বিশেষ সহমর্মিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের অনেক রোগী বিদেশে যেতে বাধ্য হচ্ছেন, ফলে প্রতিবছর বিপুল অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। এই প্রবণতা কমাতে দেশের অভ্যন্তরে বিশ্বমানের চিকিৎসাসেবা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা রয়েছে।

বিজ্ঞাপন