রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০
জাতীয়

ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী নৌকা বাইচ। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশ নেয়।

বিজয়ী নৌকা সহ প্রতিটি অংশগ্রহণকারী নৌকাকে একটি করে ফ্রিজ প্রদান করা হয়। নৌকা বাইচ দেখতে ঝালডাঙ্গা বিলে দু’পাড়ে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। নারী, পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এ মিলনমেলায় এসে নৌকা বাইচ উপভোগ করেন।

নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দু’পাশে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিক, মিষ্টির দোকান সহ হাজার হাজার দোকানপাট বসে। এতে বিপুল সংখ্যক নারী ও শিশু-কিশোর ভীড় করেন।

আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে। তারা বলেন, এমন নির্মল বিনোদন যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখবে।

বিজ্ঞাপন