রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
জাতীয়

নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে শাহবাগে বিক্ষোভ

নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে শাহবাগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে শাহবাগে বিক্ষোভ

নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে বিক্ষোভকারীরা মিছিল শুরু করে শাহবাগ মোড়ে পৌঁছান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা নোয়াখালীর অর্থনৈতিক গুরুত্ব এবং জিডিপিতে এর ইতিবাচক অবদান তুলে ধরেন।

বিক্ষোভকারীদের মতে, রাজধানী ঢাকা থেকে ন্যূনতম ১০০ কিলোমিটার দূরত্বের কম আরেকটি জেলার বিভাগ দাবি করা হলেও নোয়াখালী দূরে অবস্থিত হওয়ায় এটি বিভাগীয় শহরের মর্যাদা পাওয়ার দাবি রাখে।

‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে কয়েক ঘণ্টা পর বিক্ষোভ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন