রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নাটোর সেটেলমেন্ট অফিসের পেশকার আনন্দ বরখাস্ত

নাটোর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার আনন্দ কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাটোর সেটেলমেন্ট অফিসের পেশকার আনন্দ বরখাস্ত

নাটোর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার আনন্দ কুমার রায়কে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তটি ৪ অক্টোবর, রোববার সকালে নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আশরাফুজ্জামান।

এদিকে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর আনন্দ কুমার রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গত ১ অক্টোবর যমুনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়, যেখানে পেশকার আনন্দ কুমার রায়ের ঘুষ গ্রহণের দৃশ্য দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. লিয়াকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে আনন্দ কুমার রায়কে চাকুরি থেকে বরখাস্ত করা হয়।

প্রতিবেদনটিতে অফিস সহকারী পরিচয় দিয়ে জাহানারা বেগম নামে এক নারীকে সেটেলমেন্ট অফিসে বসে ঘুষ লেনদেনের বিষয়ে কথা বলতে দেখা যায়। অন্য একটি অফিস আদেশে সহকারী সেটেলমেন্ট অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন জাহানারা বেগম সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মচারী না হয়েও অফিসে বসে কথা বলেছেন, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞাপন