বিজয়া দশমীর উৎসবের শেষ লগ্নে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করছেন। এই দিনে বিবাহিত নারীরা একে অপরের সিঁথিতে, কপালে ও গালে সিঁদুর মাখিয়ে স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনা করেন।
ঢাকেশ্বরী মন্দিরের আঙিনায় স্নিগ্ধ পরিবেশে নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেন। এক নারী পূজার্থী জানান, ‘মায়ের চরণে সিঁদুর দেওয়ার একটাই লক্ষ্য, মা যেন আমাদের কপালের সিঁদুর অক্ষত রাখেন।’
সনাতন নারীরা দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে সিঁদুর ও মিষ্টি নিবেদন করেন। পরে একে অপরের মুখে ও কপালে সিঁদুর মাখিয়ে আনন্দ ও সৌহার্দ্য প্রকাশ করেন।
এই ঐতিহ্যবাহী উৎসব সনাতন ধর্মে আগে কেবল বিবাহিত নারীদের জন্য ছিল, তবে বর্তমানে এটি একটি সার্বজনীন ও আনন্দঘন সামাজিক উৎসবে রূপ নিয়েছে।
বিজয়া দশমীর এই সিঁদুর খেলা বাঙালি হিন্দু নারীদের মধ্যে আনন্দ ও নাচের মাধ্যমে দীর্ঘ দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে উদযাপিত হয়।