হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারের জন্য এই প্রতিশ্রুতি দিয়েছে।
এই অভিযানের আওতায় ব্রিটিশ পাইলটরা সৌদি আকাশসীমায় অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কাজ করবেন। বিশেষ করে বিমানবন্দর ও তেল স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এসব যুদ্ধবিমান ব্যবহৃত হবে। তবে, এগুলো প্রতিরক্ষা ব্যতীত হুতিদের বিরুদ্ধে কোনো অভিযানে ব্যবহার করা হবে না।
সৌদি আরবে ব্রিটিশ সামরিক উপদেষ্টা ও ভারী সামরিক সরঞ্জাম পরিবহনে সক্ষম অ্যাটলাস এ-ফোর হান্ড্রেড-এম পরিবহন বিমানও মোতায়েন করছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সেপ্টেম্বর থেকে হুতিদের হামলায় সৌদি আরবে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি সরকারের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনার মুখে পড়েছে।