মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কেনিয়ার ধর্মগুরু পল ম্যাকেঞ্জি ১৯১ হত্যার দায়ে দোষী সাব্যস্ত

কেনিয়ার ধর্মগুরু পল ম্যাকেঞ্জি ১৯১ হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

কেনিয়ার ধর্মগুরু পল ম্যাকেঞ্জি ১৯১ হত্যার দায়ে দোষী সাব্যস্ত

কেনিয়ার আলোচিত ধর্মগুরু পল ম্যাকেঞ্জি ১৯০ শিশু ও একজন প্রাপ্তবয়স্ককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সোমবার আদালতে এই রায় ঘোষণা করা হয়।

ম্যাকেঞ্জি এবং তার স্ত্রীসহ আরও ২৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অনুসারীদের ও তাদের সন্তানদের অনাহারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

আদালতের রায়ে বলা হয়, ম্যাকেঞ্জি অনুসারীদের নির্দেশ দেন যে, পৃথিবী ধ্বংসের আগে স্বর্গে যেতে নিজেদের ও সন্তানদের অনাহারে মরতে হবে। তার দাবি ছিল, এভাবে মারা গেলে শিশুরা ‘যিশুর সঙ্গে মিলিত হতে’ পারবে।

২০২৩ সালে গোপন সূত্রের ভিত্তিতে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রধান ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাকাহোলা বন থেকে চারশ'র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর ম্যাকেঞ্জি ও অন্যান্য আসামিদের সাজা ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন