সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: ৩ জনের আদালতে স্বীকারোক্তি

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: ৩ জনের আদালতে স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রোববার রাতে কুমিল্লা ৬ নং ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিদা সুলতানা মলি তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই আদালত অপর অভিযুক্ত মোঃ সিয়ামকেও (১৯) জেল হাজতে পাঠিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন অপ্রতিম হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত বলে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানিয়েছেন।

অপর অভিযুক্ত সিয়ামকে সন্দেহভাজন সহযোগী হিসেবে গ্রেফতার করা হয়েছে। তবে কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান জানান, সিয়ামের রিমাণ্ড চাওয়ার প্রয়োজন হয়নি, তাই তাকেও কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন