চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা থেকে এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ তার ভাবি মরিয়ম বেগমকে নিয়ে উধাও হয়েছেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে বাহরাইন প্রবাসী চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ পালিয়ে যান। ঘটনার পর থেকে তারা দুজনই তাদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন, যার ফলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নেমে পড়েন।
রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও ইব্রাহিম খলিলের সন্তানদের নিয়ে পরিবার থানায় অভিযোগ করতে আসেন। ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের অবহিত করার পর তারা পালিয়ে যায়।
মরিয়মের ১০ বছর ও ৬ বছর বয়সী দুই মেয়ে তাদের মায়ের খোঁজে থানায় আসেন। তাদের শশুর হারুনুর রশিদ অভিযোগ করেছেন যে, মরিয়ম স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে।