রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবকে রক্ষায় পাকিস্তানের শর্তহীন প্রতিশ্রুতি

পাকিস্তান সৌদি আরবকে রক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি দিয়েছে।

সৌদি আরবকে রক্ষায় পাকিস্তানের শর্তহীন প্রতিশ্রুতি

পাকিস্তান সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত রয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের প্রতিশ্রুতি শর্তহীন। সৌদি আরব এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ শরীফ বলেন, কূটনৈতিকভাবে এবং সরাসরি উভয় দিক থেকেই পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান জটিল পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজতে ইসলামাবাদ আন্তরিকভাবে কাজ করছে।

বিজ্ঞাপন