শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকে জরুরি বৈঠক আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন-সৌদি বিমান হামলার পর

ইরাকে মার্কিন-সৌদি বিমান হামলার পর প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক আহ্বান।

ইরাকে জরুরি বৈঠক আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন-সৌদি বিমান হামলার পর

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকেন।

ভোররাতে ইরাকের ভূখণ্ডে এই হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

বৈঠকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিমান হামলার সার্বিক চিত্র নিয়ে আলোচনা হবে।

জরুরি বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত ও হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন