আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রাথমিক চালান গ্রহণ করতে চলেছে ইরান। সূত্র অনুযায়ী, এই চালানে ৩০০ থেকে ৪০০টি ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত হতে পারে।
বুধবার (২৯ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, চীনের সাথে আনুমানিক ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার মূল্যের এই ক্ষেপণাস্ত্র ক্রয় ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর, তেহরান এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্বল্প-পাল্লার বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে চাচ্ছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করার দুর্বলতাগুলো প্রকাশ করে, ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।
এই চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যান প্যাড) ক্রয় করা হবে, যার মধ্যে বিশেষভাবে চীনের কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।