মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে

ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইরান হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ওমান প্রস্তাব দিয়েছিল যে, হরমুজ প্রণালির জাহাজ চলাচলের পথ দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। তবে ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি উল্লেখ করেন, ওমানের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালিতে একটি নৌপথ তৈরি করা হবে, যার ৫০ শতাংশ থাকবে ইরানের আঞ্চলিক জলসীমায় এবং ৫০ শতাংশ থাকবে ওমানের জলসীমায়।

ঘারিবাবাদি বলেন, এই পরিকল্পনার অধীনে জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করবে এবং ওমানের জলসীমা দিয়ে বের হবে।

তিনি আরও জানান, ইরানের প্রস্তাব হলো, হরমুজ প্রণালির ট্রানজিট পথের একটি অংশ তাদের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া পথের অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

এছাড়া, তিনি সতর্ক করে দেন যে, ওমান এই প্রস্তাব মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

বিজ্ঞাপন