ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ জানিয়েছেন, জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তিনি বলেন, "অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ।"
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন হামলার ক্ষেত্রে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রোববার তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করা হলে ৭ দিনের মধ্যে হরমুজ পুনরায় খুলে দেওয়া সম্ভব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-এর আওতায় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসার ইঙ্গিত দিয়েছেন এবং দাবি করেছেন যে, তেহরান পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা পরিত্যাগ করছে।