সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গ্রিসে দাবানল মোকাবিলায় সংঘর্ষে ২ হেলিকপ্টার, নিহত ২

গ্রিসে দাবানল মোকাবিলায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

গ্রিসে দাবানল মোকাবিলায় সংঘর্ষে ২ হেলিকপ্টার, নিহত ২

গ্রিসে দাবানল মোকাবিলার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনিশ পাইলট এবং অপরজন গ্রিক ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দ্বিতীয় হেলিকপ্টারের ব্রিটিশ পাইলট এবং আরেকজন গ্রিক কর্মকর্তা বেঁচে ফিরেছেন।

গ্রিসের ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার অ্যাটিকা-বোয়েটিয়া সীমান্তে চলমান দাবানল মোকাবিলার সময় দুটি ভাড়া করা বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে।

ঘটনার সময় ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার অন্যটির প্রোপেলারে আঘাত করে, ফলে সেটিতে আগুন ধরে যায় এবং এটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অপর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসো-তাকিস এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এই সপ্তাহে গ্রিসে তীব্র দাবানল ছড়িয়ে পড়ার কারণে অসংখ্য বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন