সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনা সোমবার শুরু: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির আলোচনা সোমবার শুরু হচ্ছে, জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনা সোমবার শুরু: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির আলোচনা সোমবার শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২ আগস্ট) এ তথ্য জানান। তিনি বলেন, পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণার পর এই আলোচনা অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে একটি স্থায়ী সমাধান আসতে পারে।

এসময় ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন। তিনি বলেন, এই দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ করেছিল।

এদিকে, সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীরা প্রস্তুতি নিচ্ছেন। সেখানে একটি পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন