যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ৭শ কোটি ডলারের বেশি খরচ করেছে। এই তথ্য পেন্টাগনের নতুন হিসাব থেকে জানা যায়, যা গত জুলাইয়ে প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের চেয়ে ২৫ শতাংশ বেশি।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, যুদ্ধ পরিচালনার খরচের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ কিনতে ২ হাজার ৯শ কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে। এছাড়া হারানো সামরিক যান ও সরঞ্জাম প্রতিস্থাপন এবং নতুন সরঞ্জাম কেনার জন্য আরও ৬০০ কোটি ডলারের বেশি প্রয়োজন হবে।
যুদ্ধের ব্যয় বাড়ার এই তথ্য এমন সময়ে সামনে এসেছে, যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের রাজনৈতিক প্রভাব সামাল দিতে চাপে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান দল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, যা আগামী ২ বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণ করবে।
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ানোর কারণে রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমে গেছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা থেকেও প্রভাব পড়েছে।