বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন পাঁচ সদস্য নির্বাচিত হয়েছে, কার্যকাল শুরু হবে ২০২৭ সালে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে পাঁচটি দেশ নির্বাচিত হয়েছে। এই দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। তাদের কার্যকাল শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

বুধবার (৩ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে এই দেশগুলোকে নির্বাচিত করা হয়। ইউরোপ থেকে জার্মানিকে পরাজিত করে অস্ট্রিয়া এবং পর্তুগাল সদস্যপদ অর্জন করেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কিরগিজস্তান ফিলিপাইনকে হারিয়ে নির্বাচিত হয়েছে।

অন্য তিনটি দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জিম্বাবুয়ে এবং কিরগিজস্তান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যপদ পেয়েছে। নতুন সদস্য দেশগুলো পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।

প্রতি বছর পাঁচটি করে দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়, ফলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ১০ জন অস্থায়ী সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন