লেবানন ও ইসরায়েল আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়াশিংটনে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করার জন্য বৈরুত ও তেলআবিবের যৌথ সম্মতি নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে হিজবুল্লাহ দক্ষিণ লিতানি নদী থেকে সকল সদস্যদের সরিয়ে নেবে।
সীমান্তবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করার লক্ষ্যে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে হটিয়ে নিয়ন্ত্রণ নেবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্চে দক্ষিণ লেবাননে নতুন অভিযান শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালায়।
সাম্প্রতিক এই সংঘাতে হাজারের বেশি লেবাননি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর রয়েছে।