রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হুথি হামলার নিন্দা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হুথি হামলার নিন্দা

সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই নিন্দা জানানো হয়।

নিরাপত্তা পরিষদের সদস্যরা উল্লেখ করেন, হুথি ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণের নিন্দা করা হয়েছে।

লোহিত সাগর ও বাব এল-মান্দেবে নৌচলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা পুনর্ব্যক্ত করা হয়েছে। পরিষদ জাহাজ এবং নাবিকদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

এছাড়াও, নিরাপত্তা পরিষদ হুথিদের কাছে অবিলম্বে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার ওপর হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন