যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম হবে ২.১ বিলিয়ন ডলার (১.৬ বিলিয়ন পাউন্ড)। এই অর্থায়ন সম্পূর্ণভাবে ইউরোপ ও কানাডায় অবস্থিত কিয়েভের মিত্রদের দ্বারা করা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত করার আহ্বান জানিয়েছিলেন।
শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই বিক্রয় ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি অংশীদার দেশের নিরাপত্তা উন্নত করবে, যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যসমূহকে সমর্থন করবে।
ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সাপোর্ট লোনের অর্থায়নে জাম্পস্টার্ট প্রোগ্রাম এবং জাতীয় তহবিলের মাধ্যমে কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদান থেকে এই ক্রয়ের অর্থ পরিশোধ করবে।