রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বাইন্যান্স হ্যাক: যুক্তরাষ্ট্র তদন্ত করছে, উত্তর কোরিয়ার জড়িত থাকার অভিযোগ

বাইন্যান্স হ্যাকের তদন্তে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়ার জড়িত থাকার অভিযোগ।

বাইন্যান্স হ্যাক: যুক্তরাষ্ট্র তদন্ত করছে, উত্তর কোরিয়ার জড়িত থাকার অভিযোগ

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নিরাপত্তা লঙ্ঘনের পেছনে কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৩০ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, "আমরা নিশ্চিত নই এর পেছনের কারণ কী, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।" তিনি আরও জানান, হ্যাকিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত অর্থ ফেরত পাওয়া সম্ভব কিনা, সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "তারা বলছে যে তারা এটা ফেরত আনবে, এবং তারা এর নিশ্চয়তা দিচ্ছে।"

মার্কিন প্রেসিডেন্ট এ সময় উল্লেখ করেন, "পুরনো দিনের পদ্ধতি ছিল চেকে সই করে টাকা তোলা। কিন্তু এখনকার মানুষগুলো আলাদা। টাকাটা আর কখনোই দেখা যায় না। তাই আমি মনে করি এটি কিছুটা বিপজ্জনক।"

এদিকে, মার্কিন-ভিত্তিক ব্লকচেইন ইন্টেলিজেন্স ফার্ম টিআরএম ল্যাবস জানিয়েছে, এই হ্যাকিংয়ের পেছনে সম্ভবত উত্তর কোরিয়ার কোনো ইউনিট জড়িত ছিল। তাদের মতে, এই হামলার ফলে বাইন্যান্সের ৬০০ কোটি ডলারেরও বেশি অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন