সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ৪, মানবাধিকার সংস্থার নিন্দা

ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় ৪ জন নিহত, মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা।

ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ৪, মানবাধিকার সংস্থার নিন্দা

ক্যারিবিয়ান সাগরে অবৈধ মাদক পরিবহনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি নৌযানে হামলা চালিয়েছে, যেখানে অন্তত চারজন নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি সাগরে পূর্ণ গতিতে চলার সময় আকস্মিকভাবে হামলার শিকার হয় এবং মুহূর্তের মধ্যে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়।

মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, নৌযানটিতে অবৈধ মাদক চোরাচালান করা হচ্ছিল—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

গত বছর থেকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র দমনের অজুহাতে একাধিক নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়ে আসছে।

তবে, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা নিরপেক্ষ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি হামলা চালানোর এই ধারাকে সমালোচনা করছে।

বিজ্ঞাপন