শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান না হলে অঞ্চল জ্বলতে পারে: গালিবাফ

মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান না হলে অঞ্চল জ্বলতে পারে বলে সতর্ক করেছেন ইরানের স্পিকার গালিবাফ।

মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান না হলে অঞ্চল জ্বলতে পারে: গালিবাফ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে। অন্যথায়, এর পরিণতি হিসেবে অঞ্চলের প্রতিটি দেশ তেহরান ও ওয়াশিংটনের এই যুদ্ধে জড়িয়ে পড়বে।

২২ জুলাই, বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় গালিবাফ বলেন, "যে অঞ্চলে ইরান নিজেরা তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।"

তিনি আরও উল্লেখ করেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না। গালিবাফ বলেন, মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ অনুপস্থিতির ওপরই হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা নির্ভর করছে।

গালিবাফ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বিষয়ে বলেন, "এটি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না।"

বিজ্ঞাপন