কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের সেনাবাহিনী আলি আল-সালেম বিমান ঘাঁটির মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কুয়েতের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের ড্রোন হামলা প্রতিহত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, বাহরাইন ইরানের বিরুদ্ধে অপরাধমূলক হামলার অভিযোগ তুলেছে এবং নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার আইআরজিসি জানায়, তারা বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে।
জবাবে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কেশম দ্বীপে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে সিএনএন প্রতিবেদন করলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি দেখছেন না তিনি।