বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্টের আহ্বান: অবাধ বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা

শি জিনপিং অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এপেক সম্মেলনে।

চীনের প্রেসিডেন্টের আহ্বান: অবাধ বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা

বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার চীনের শেনজেনে অনুষ্ঠিত এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শি জিনপিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা বজায় রাখতে হবে। তিনি বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

এদিকে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করার এ পদক্ষেপে দুই দেশের বাণিজ্যিক সমঝোতা আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বেইজিং এ পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতির মধ্যে, এপেক সম্মেলন উপলক্ষে শেনজেনে নিরাপত্তা জোরদার করেছে চীনা কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন সড়কে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং বেশ কিছু এলাকা বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন