ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সম্প্রতি এই তথ্য জানায়।
গত শুক্রবার মার্কিন কংগ্রেসকে দেওয়া এক প্রতিবেদনে পেন্টাগন জানায়, ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের জন্য খরচ হয়েছিল ৪ হাজার ৩৬০ কোটি ডলার।
এছাড়া অতিরিক্ত জ্বালানি বাবদ আরও ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। তবে, এই হিসাব চলমান ইরান যুদ্ধের পূর্ণাঙ্গ খরচের প্রতিফলন নয়, কারণ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও ভবন মেরামতের খরচ এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে, নির্দলীয় বাজেট গবেষণাপ্রতিষ্ঠান কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে খরচ ৩ হাজার ৮০০ কোটি ডলার হতে পারে।