রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

পঞ্চগড় রেলস্টেশনে উচ্ছেদ অভিযানে ৪০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

পঞ্চগড় রেলওয়ে স্টেশনে উচ্ছেদ অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পঞ্চগড় রেলস্টেশনে উচ্ছেদ অভিযানে ৪০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় সরকারি জমি অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনা নির্মাণের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে, রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেনের নেতৃত্বে পুলিশ ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় এ অভিযান শুরু হয়। অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের একমাত্র আয়ের পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে লাইসেন্সের জন্য চেষ্টা করেও তারা সফল হননি।

নুরজাহান বেগম, যিনি অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বলেন, "আমি একজন এতিম মা। দুই লাখ টাকা দিতে পারিনি। এই কারণে আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছে।"

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন জানান, "আমরা ছয় মাস আগে থেকেই এই প্রক্রিয়া শুরু করেছিলাম।" তিনি বলেন, "আমরা প্রত্যেক দোকানে গিয়েছিলাম এবং লাইসেন্স গ্রহণের জন্য বলেছিলাম।"

তিনি আরও জানান, "আজকে এসে আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।"

বিজ্ঞাপন