সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসী মিল্লাত হোসেনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে কুয়ালালামপুরের একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি প্রায় ১০ বছর আগে প্রবাস জীবনে পা রেখেছিলেন এবং কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই মো. শরীফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ভাইটা দীর্ঘদিন ধরে প্রবাসে রক্ত পানি করা পরিশ্রম করছিল। আজ কাজের সময় ১০ তলার ওপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে, এমন খবর পাবো তা স্বপ্নেও ভাবিনি।’

দুর্ঘটনার খবর রামগঞ্জে পৌঁছালে নিহতের স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়। মিল্লাত হোসেনের স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে।

এদিকে, প্রবাসী এই শ্রমিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন