রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি হলেন সড়কমন্ত্রী

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি হলেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি হলেন সড়কমন্ত্রী

জাতিসংঘ সদর দফতরে সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

২১ জুলাই অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমানোর জন্য শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা জোরদারের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও দায়িত্বের সুস্পষ্ট বণ্টন প্রয়োজন।

মন্ত্রী বলেন, নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন