মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট সড়কের পাশে শাকচর পাটওয়ারী বাড়ির পুকুরে ডুবে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) এবং নাতনি পমি আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তিনজন পুকুরে গোসল করতে যান। প্রথমে দাদা আবু সিদ্দিক পানিতে ডুবে যান, এরপর নাতি পিয়াস হোসেন এবং নাতনি পমি আক্তারও পানিতে পড়ে যান। এক পর্যায়ে স্থানীয়রা দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। পরে নাতি পিয়াস হোসেনকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন