সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ঠাকুরগাঁওয়ের এক মাদক ব্যবসায়ী দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একজন মাদক ব্যবসায়ী আরমান ১ মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় কলেজ বাজার এলাকায় নিজ বাড়িতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, আরমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় পরিচিত ছিলেন।

গোসল শেষে উপস্থিত এলাকাবাসীর সামনে আরমান বলেন, “আমি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবো না।” তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।

তার এই সিদ্ধান্তকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং তারা আশা প্রকাশ করেছেন যে, আরমানের এই পদক্ষেপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বিজ্ঞাপন