সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

রংপুর-লালমনিরহাট সড়কে ভয়াবহ ধস, দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি

রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কে ধস, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জরুরি সংস্কারের দাবি স্থানীয়দের।

রংপুর-লালমনিরহাট সড়কে ভয়াবহ ধস, দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি

রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে, যা যাত্রীদের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। সড়কের অন্তত অর্ধশত স্থানে পিচঢালা অংশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে।

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে ধসের ঘটনা ঘটেছে। কোথাও সড়কের একাংশ দেবে গেছে, আবার কোথাও ভেঙে খাদে পড়েছে মাটি ও ইটের সলিং। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্ত থেকে লালমনিরহাট সংযোগ সড়ক ও গঙ্গাচড়ার মহিপুর থেকে কাকিনা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারজুড়ে অন্তত ৫০টি স্থানে গর্ত দেখা গেছে।

প্রতিদিন যাত্রীবাহী যানবাহনগুলো ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক স্থানে পিচের স্তর ফাঁপা হয়ে ঝুলে থাকায় যেকোনো সময় সড়কের বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মুসা জানান, ‘ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে, জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে।’

স্থানীয়রা জানিয়েছেন, সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হলে রংপুর-লালমনিরহাটের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হবে, তাই দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন