শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো

৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে।

৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল ১৩ আগস্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে পাঠানো ৭ জন এএসপি হলেন— র‍্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ, ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

এছাড়া, ৪৯ জন পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র‍্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন