শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ১

খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিন কর্মী আটক।

খুলনা বিশ্ববিদ্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ১

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। ঘটনা ঘটে বুধবার রাত সাড়ে ১০টায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার রাতে হলের নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়া যায়। এর পর অভিযুক্ত ক্যান্টিন কর্মীর মোবাইলে একাধিক গোপন ভিডিও পাওয়া যায়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণ করে তা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতেন।

এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং নিরাপত্তার আশঙ্কা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা পরে অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে অভিযোগ তুলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন, যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

অভিযুক্ত ইমাম বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. সেলিনা আহম্মেদ জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। আমরা মেয়েদের হলে কাজ করা কর্মচারীদের মোবাইল ব্যবহার বন্ধ করেছি এবং ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

বিজ্ঞাপন