বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

আজ ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিক পুশইন চেষ্টা প্রতিরোধ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও গ্রামবাসী। মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনের পুশইন তৎপরতা লক্ষ্য করা যায়। বিজিবি ও স্থানীয় গ্রামবাসী বাধা দেওয়ার ফলে তারা বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হয় এবং বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

এই ঘটনার পর বিজিবি তেঁতুলবাড়ীয়া সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে এবং বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির সহকারী পরিচালক নাজমুল হুদা জানান, বিএসএফ ৬ জন নারী, শিশু ও বৃদ্ধকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল। বিজিবির টহল দল তাদেরকে দূর থেকে দেখে মাইকে ঘোষণা দিয়ে এবং বাঁশি বাজিয়ে থামায়।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখা থেকে ২৮ জনকে এবং নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখা থেকে ১৭ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, তারা কোম্পানি লেভেলে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে।

বিজ্ঞাপন