বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

আদ্-দ্বীনের আইনজীবীর বক্তব্য: নবজাতক মৃত্যুর ঘটনায় শোকজ মোকাবিলা হবে

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনজীবী শিশির মনিরের বক্তব্য।

আদ্-দ্বীনের আইনজীবীর বক্তব্য: নবজাতক মৃত্যুর ঘটনায় শোকজ মোকাবিলা হবে

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী শিশির মনির।

আজ শনিবার দুপুরে হাসপাতালের পক্ষে সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের লিগ্যাল নোটিশ হাসপাতাল কর্তৃপক্ষ আইনিভাবে মোকাবিলা করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স বাতিলের জন্য যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তা আইনসম্মত নয়।’

তিনি আরও জানান, ঘটনার সাথে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘একজন অভিভাবকের অনুরোধে এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়েছিল। এ কারণে দায়িত্বে থাকা কর্মী নাসিমা ও সিনিয়র স্টাফ নার্স রেখাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে,’ বলেন শিশির মনির।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের চিকিৎসা বিনা মূল্যে প্রদান করার প্রতিশ্রুতি দেন শিশির মনির। উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতক মারা যায়। তদন্তে জানা যায়, যে ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল এবং রোগীর পরিমাণও ছিল অত্যাধিক।

এছাড়া, চিকিৎসক ও নার্সদের সেবা প্রদানে গাফিলতি ছিল এবং নার্সদের ভূমিকা রোগীবান্ধব ছিল না। এই কারণে স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ দেয়, যাতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন