বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
জাতীয়

গাজীপুরে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসক নাগরিকদের পরিষ্কার-পরিচ্ছন্নতার আহ্বান জানান।

গাজীপুরে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরে ডেঙ্গু নিয়ে সমন্বিত সচেতনতা কর্মসূচি আজ (৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগে জেলা প্রশাসন গাজীপুর, গাজীপুর সিটি করপোরেশন, সিভিল সার্জন অফিস এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল একত্রে কাজ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো?" তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান যে, শনিবারের এই দিনটি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, "আপনার আঙিনা, আশপাশ, বাড়িঘর এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব।" জেলা প্রশাসক সতর্ক করেন যে, নাগরিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ডেঙ্গু মশা জীবনসংহারী হতে পারে।

মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "মশা জন্মাতে পারে এমন পানি জমে না থাকে সেদিকে কঠোর খেয়াল রাখতে হবে।" তিনি নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করে নিরাপদ থাকার গুরুত্ব তুলে ধরেন।

সমন্বিত সচেতনতা কর্মসূচিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন